editor
প্রকাশিত: 5:13 PM, September 29, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
মুখভর্তি লম্বা দাড়ি ছিল। ছিল মাথায় চুল। কিন্তু নিজেকে আড়াল করতে চুল-দাড়ি কেটে ফেলেন তারেকুল ইসলাম ওরফে তারেক (২৮)। আশ্রয় নেন সুনামগঞ্জের দিরাই উপজেলার দুর্গম হাওর এলাকার একটি গ্রামে। ওই গ্রামে তাঁর এক দূরসম্পর্কের আত্মীয় আছেন। ওই ব্যক্তির ঘর থেকেই মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে র্যাবের হাতে ধরা পড়েন তিনি।
তারেকুল ইসলাম সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। আসামির তালিকায় তাঁর নাম ২ নম্বরে রয়েছে। তাঁর বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উমেদপুর গ্রামে। র্যাবের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) সদস্যরা মঙ্গলবার দিনভর দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে জগদল ইউনিয়নের বড়মা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
র্যাবের সুনামগঞ্জ কোম্পানির কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ রাসেল জানান, তারেকুল ওই ঘরে একটি খাটের ওপর বসা ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দাড়ি ও চুল কেটে ফেলেন।
র্যাবের সুনামগঞ্জ কোম্পানির এক কর্মকর্তা জানান, সোমবার রাতে তাঁদের কাছে তথ্য আসে তারেকুল দিরাই উপজেলায় আছেন। এরপর র্যাবের তিনটি দল অভিযানে নামে। প্রথমে প্রযুক্তির মাধ্যমে তারেকুলের পরিবারের একাধিক সদস্যদের কথোপকথনের সূত্র ধরে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব।
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি