editor
প্রকাশিত: 6:53 PM, June 10, 2021
“ডিজিটাল বাংলাদেশ-এ চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব” বিষয়ক সেমিনার বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, সিলেট অনলাইন এবং অফ লাইন উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্ধোধন করেন বিসিসির অতিরিক্ত সচিব ও সদস্য মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন বিসিসি, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আঞ্চলিক পরিচালক মো: আব্দুল হান্নান চৌধুরী ও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন বিসিসি সিলেটের কানেক্টেড বাংলাদেশ প্রকল্প এর জুনিয়র নেটওয়ার্ক স্পেশালিস্ট মো: শরীফুল ইসলাম।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এর বিসিসি ঢাকার পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির। তিনি তার দক্ষ উপস্থাপনার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও স্থানীয় সরকার) মো: ফজলুল কবীর। তিনি তথ্য ও প্রযুক্তি নির্ভর দক্ষ জনবল তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন এবং বিদেশে জনবল প্রেরণের পূর্বে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আলোকপাত করেন।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এর কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। তিনি ৪র্থ শিল্প বিপ্লব সম্পর্কে আরো সুষ্পষ্ট ধারণা ব্যক্ত করেন। তাঁর ধারনায় ৪র্থ শিল্প বিপ্লবে দক্ষ জনশক্তির সব সময় গুরুত্ব থাকবে। এজন্য আমাদের দক্ষ জনশক্তি তৈরীতে মনযোগ দিতে হবে, প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রণয়ন করতে হবে এবং কাজের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। সমস্ত বিষয়ে সরকারী ও বেসরকারী পর্যায়ের পৃষ্ঠপোষকতা থাকতে হবে।
অনলাইন ও অফলাইনে উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ নির্ধারিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। উল্লেখ্য বিভিন্ন সরকারি অফিসের অফিস প্রধান/কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ, বিসিসি, প্রধান কার্যালয় এবং সিলেট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এই সেমিনারে অংশ গ্রহন করেন।।
সেমিনারের প্রধান অতিথি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব অনুধাবন করতে হবে এবং নতুন নতুন বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ