editor

প্রকাশিত: 2:41 PM, September 15, 2021

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে প্রকৌশলী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে প্রকৌশলী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন সহ ৪ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা হতে ১২ টা পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন সড়কে প্রকৌশলী সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ৪টি মন্ত্রণালয়ে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

প্রকৌশলী সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখার আহ্বায়ক প্রশান্ত কুমার চৌধুরী, আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মো: নজরুল হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, কপিডিপ্রকৌস’র সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, রাজীব কর্মকার, কামাল হোসেন মজুমদার, সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্য সালা উদ্দিন, মাহমুদুল আজিম, সাইদুর রহমান, মাহমুদুর রহমান জাকারিয়া, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ডিপ্রকৌস এর সাবেক সভাপতি নুরুল হুদা চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির মো: আবু বক্কর সিদ্দিক, উজ্জ্বল বখত, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ সহ অন্যান্য সদস্য প্রকৌশলী, সকল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীগণ সদা সচেষ্ট রয়েছেন। বক্তারা আরো বলেন, আমাদের বিশ্বাস উল্লেখিত ৪ দফা দাবী বাস্তবায়নে সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির