admin
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট কর্মসূচি পালনের পর কোনো সুরাহা না হওয়ায় এবার ৭২ ঘণ্টার সকল ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল।
পুরো সিলেট বিভাগে আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর এ ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
এর আগে একই দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট ১০ ডিসেম্বর সকাল ৬টায় শেষ হয়। ওই দিনই ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’ নেতৃবৃন্দ ১৭ ডিসেম্বর (আজ) কঠোর কর্মসূচির ডাক দেয়ার কথা বলেন।
জানা গেছে, প্রায় এক বছর ধরে সিলেটের চারটি পাথর কোয়ারি বন্ধ রয়েছে। পরিবেশ ধ্বংসরোধে এ সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। তবে পাথর ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন, কোয়ারি খুলে দিতে উচ্চ আদালতের নির্দেশনা আছে। কিন্তু তা মানছে না প্রশাসন।
কোয়ারি বন্ধ থাকায় প্রায় ১০ লাখ পাথর ও পরিবহন শ্রমিক কঠিন সংকটের মধ্যে রয়েছেন। এরই প্রেক্ষিতে গত বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’।
তবে এতে বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় ৭২ ঘণ্টার (সকল ধরনের) পরিবহন ধর্মঘটের ডাক দিলেন ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’ নেতৃবৃন্দ।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, ‘আমরা মানবিক কথা বিবেচনা করে এর আগে শুধুমাত্র পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করেছি। কিন্তু প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি। আমরা এখন বিভাগজুড়ে সকল ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি। তারপরও সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
7 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
6 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬