editor
প্রকাশিত: 2:45 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক
সিলেটের কানাইঘাটে দুই বছর আগে ঘটে যাওয়া ডাকাতি ও খুনের মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। আসামিদের গ্রেপ্তারের পর লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে পিবিআই। আটক ডাকাতরা হচ্ছে- কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামের সাইদুর রহমানের ছেলে কামরুল ইসলাম ও একই গ্রামের মৃত তজম্মিল আলীর ছেলে রশিদ আহমদ এবং উপজেলার বীরদল কচুপাড়া গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে সেবুল আহমদ। বুধবার রাতে কানাইঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার পিবিআই। এ বিষয়ে পিবিআই’র সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সকালে প্রেস ব্রিফিংয়ে সিলেট জেলা পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান। প্রেসব্রিফিংয়ে জানানো হয়- ২০১৮ সালের ১৯শে এপ্রিল রাত ২টার দিকে সিলেট জেলার কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ১০/১২ জনের ডাকাতদল হানা দেয়। এ সময় আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। আব্দুল জলিলের ছেলে ইফজালুর রহমান ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে মেরে ফেলে।পরে আব্দুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে পিবিআই-এর কাছে হস্তান্তর করা হলে একে একে গ্রেপ্তার হয় ১০ আসামি। এর মধ্যে পাঁচজন সরাসারি ওই ডাকাতি ও খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে জানায় পিবিআই।
S/H-(Ripa-5)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ