editor
প্রকাশিত: 5:44 PM, January 6, 2021
অনলাইন ডেস্ক
সিলেটে পথভোলা কিশোরী শাবানার অভিভাবককে খুঁজছে পুলিশ। নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় সিলেট মহানগর দক্ষিণ সুরমা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কিশোরী শাবানার কিশোরগঞ্জের ভৈরব থানার চকবাজার এলাকার খিদিরপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তবে একেক সময় সে একেক জায়গার ঠিকানা বলে। পুলিশ জানায়, রাতে দক্ষিণ সুরমার সিলাম চকের বাজারস্থ কয়েছ মিয়ার রেস্টুরেন্টের সামনে রাস্তায় শাবানাকে একা ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে দক্ষিণ সুরমা থানায় নিয়া আসেন। এখন পর্যন্ত শাবানার পরিবারের কেউ বা কোনো আত্মীয়-স্বজনের সন্ধান না পাওয়ায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ভিকটিমের অভিভাবক বা আত্মীয়-স্বজনের সন্ধানে দক্ষিণ সুরমা থানাপুলিশের চেষ্টা অব্যাহত আছে।ভিকটিম সম্পর্কে সহায়তাদানে দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসারের মোবাইল ফোন নাম্বারে (০১৩২০-০৬৭৬৯৩) যোগাযোগ করতে বলা হয়েছে।
S/H(Ripa-5)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ