editor
প্রকাশিত: 5:27 PM, December 23, 2020
নিজস্ব প্রতিবেদক
বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট। এতে যাত্রী ভোগন্তি চরমে উঠেছে।
এ অবস্থায় সিলেট থেকে ঢাকা বা দূরবর্তী স্থানগামী যাত্রীরা ট্রেনমুখী হওয়ায় ট্রেনে যাত্রী চাপ বেড়ে গেছে কয়েকগুণ। আজ ও গতকাল সিলেট রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগের ৪ জেলায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই দুইদিন ধরে চাপ বেড়েছে ট্রেনপথে। বিশেষ করে সকাল ও দুপুরে সিলেট রেলস্টেশনে যাত্রীদের স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি ভিড় দেখা গেছে।
জানা গেছে, পরিবহন ধর্মঘটে বিপাকে পড়া মানুষ বিকল্প হিসেবে ট্রেনকে বেছে নিয়েছেন। সিলেট থেকে ঢাকাগামী এবং অন্যান্য জায়গা থেকে সিলেটগামী যাত্রীরা গত দুদিন থেকে ট্রেনেই যাতায়াত করছেন। ফলে সিলেট থেকে অন্যান্য জায়গায় ট্রেন সার্ভিসে হঠাৎ করে উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। তবে যাত্রীদের চাপ থাকলেও সিডিউল বিপর্যয় ঘটেনি।
ঢাকায় যেতে ইচ্ছুক রহমান মিয়া নামের একজন বলেন, আমি একজন ব্যবসায়ী। জরুরি কাজে যেতে হচ্ছে ঢাকায়। সড়ক ধর্মঘট তাই এখানে চলে এলাম, ট্রেনে করেই ঢাকা যেতে হবে। ভীড় অনেক, তবুও কষ্ট মেনেই যেতে হচ্ছে।
এদিকে পরিবহন ধর্মঘটের মধ্যেও সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে জানিয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
সিডিউল অনুযায়ী গত দুদিন থেকেই ট্রেন চলছে এবং আগামীকালও চলবে বলে জানান তিনি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ