editor
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত পৌনে তিনটার দিকে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। মূলত ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।
তিনি জানান, সিলেট বিভাগে সিএনজি ফিলিং স্টেশনের ধর্মঘট আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে গভীর রাতে এই সিদ্ধান্ত হওয়ায় সব পাম্পে তাৎক্ষণিকভাবে বার্তা পৌঁছায়নি। ফলে পাম্পগুলো পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগছে। সকাল ১০টার মধ্যে সব পাম্পে বার্তা পৌঁছে যাবে এবং জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিকরা ইতিমধ্যে পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন। আশা করছি খুব দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে।”
তিনি আরও জানান, পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নিয়ে মালিকদের মধ্যে কিছু অসন্তোষ ছিল। বুধবার রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেও প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনার পর দেড় ঘণ্টার মধ্যে তারা অবরোধ তুলে নেয়।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে পুলিশ কমিশনার স্পষ্ট ভাষায় বলেন, চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আজ বৃহস্পতিবার পাম্প মালিকদের সঙ্গে আমাদের বৈঠক হবে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ সমস্যার একটি স্থায়ী সমাধান বের করা হবে।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬