editor
প্রকাশিত: 6:18 PM, June 6, 2021
ডিসিসি ডেস্ক :: জীবিকার তাড়নায় রাতভর কাজ করছিলেন রুহুল আমিন (৩৫) নামের নির্মাণশ্রমিক। কিন্তু সেই রাতই যে তার জীবনের শেষ রাত হবে- তা জানতে পারেননি ঘুণাক্ষরেও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন শেষরাতে।
ঘটনাটি শনিবার দিবাগত (৬ জুন) রাত ৩টার দিকে সিলেট সদর উপজেলার (জালালাবাদ থানাধীন) মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও-এ ঘটেছে।
রুহুল আমিন সিলেটের দক্ষিণ সুরমার খানুয়া গ্রামের মছকন্দর আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, শনিবার রাতে দিকে যুগিরগাঁও গ্রামের মো. রফিক মিয়ার বাড়িতে রুহুল আমিন তার কয়েকজন সহযোগিকে নিয়ে নির্মাণকাজ করছিলেন। শেষ রাত ৩টার দিকে রুহুল আমিন বিদ্যুতের লাইন থেকে বাল্ব খুলতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সিলেটভিউ-কে জানান, রুহুল আমিনের লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। আগামীকাল ময়নাতদন্ত হবে। এ ঘটনায় ভিকটিমের অভিভাবকের নিকট থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসিসি/ ০৬ জুন ২০২১/ আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ