editor
প্রকাশিত: 6:34 PM, March 29, 2026
সিলেটে হামের সংক্রমণ বেড়েছে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ১৬ জন রোগী ভর্তি আছেন। তাদের বয়স ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত। সংক্রমণ বাড়ায় হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন কেন্দ্র চালু করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় রোগীদের অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। এ কারণে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ডেডিকেটেড আইসোলেশন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে ভর্তি রোগীদের কেউ গুরুতর অবস্থায় নেই। শহীদ শামসুদ্দিন হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে এই আইসোলেশন কেন্দ্র চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২৬ মার্চ থেকে কেন্দ্রটি চালু হওয়ার পর প্রথম দিনই ১৫ জন রোগী ভর্তি হন। রোববার বিকেল পর্যন্ত মোট ৩০ জন রোগী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন।
হাসপাতালের রেজিস্ট্রি তথ্য অনুযায়ী, আক্রান্তদের প্রায় অর্ধেক সুনামগঞ্জের বাসিন্দা। এ ছাড়া সিলেট নগর ও জেলার বিভিন্ন উপজেলা, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকেও রোগী শনাক্ত হয়েছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শামসুদ্দিন হাসপাতালকে আলাদা আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। করোনা মহামারির সময়ও হাসপাতালটি ডেডিকেটেড চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। তিনি জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে—একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১২ জন পর্যন্ত সংক্রমিত হতে পারেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
টিকার বিষয়ে তিনি বলেন, আগামী এক মাসের জন্য পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান জানান, গত মাসে নগরে হামের স্ক্রিনিং কার্যক্রম চালানো হয়েছিল এবং তখন একজন রোগী শনাক্ত হন। তবে ঈদের পর আক্রান্তের সংখ্যা বেড়েছে, যা উদ্বেগজনক।
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।