editor
প্রকাশিত: 3:29 PM, January 31, 2022

মেম্বার পদপ্রার্থী মোঃ জদু মিয়া (৫২)
অনলাইন ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ জদু মিয়া (৫২)। আজ সোমবার ১১টার সময় নিজ বাড়িতে মারা যান তিনি । মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছিলেন।
জানা যায়, মেম্বার প্রার্থী জদু মিয়া গত কিছু দিন যাবৎ কিডনী জনিত রোগে ভোগছিলেন। নির্বাচনি প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণা করে অসুস্থ হয়ে গত ৫দিন যাবৎ বিছানায় ছিলেন। সকালে আত্মীয় স্বজন সবাইকে ভোট কেন্দ্রে যেতে বলেন। আমারা ভোট কেন্দ্রে থাকাবস্থায় ১১টার দিকে মারা যান তিনি।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতা জনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ওনার বাড়ি পরিদর্শন করেছি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির