editor
প্রকাশিত: 3:43 PM, December 29, 2020
অনলাইন ডেস্ক
বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি শাহ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ক্রীড়া সম্পাদক বাহার উদ্দিন, রিকশা মালিক আব্দুস সুবহান, আনিছুর রহমান, রেনু মিয়া, মোবারক আলী, ইকবাল মিয়া, শহীদুল ইসলাম, কাশেম আলী, আবুল কাশেম, জহুরুল হক, নাসির চৌধুরী, আলমগীর হোসেন সালমান, রাসেল আহমদ, আনিছ মিয়া, আবুল কালাম, শ্রমিক নেতা ইকবাল হোসেন, লাল মিয়া, নুরুল হক, খোরশেদ আলম, জিল্লুল হক, এমদাদুল হক আব্দুল্লাহ, আব্দুল হেকিম প্রমুখ। বিক্ষোভ মিছিল সমাবেশে সিলেট জেলার অসংখ্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, রিকশা শ্রমিকরা যৌক্তিক ও সঠিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে তাদের ন্যায্য দাবি আদায় করতে জানেন। তারা পরিশ্রমের মধ্যে সৎ পথে জীবিকা অর্জন করেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃক বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। অনতিবিলম্বে ওই ঘোষণা প্রত্যাহারের জোর দাবি জানান শ্রমিকরা।অন্যথায় রিকশা মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
S/H-(Ripa-5)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ