admin
প্রকাশিত: 2:51 PM, December 20, 2020
বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল
বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সভা গত ১৯ ডিসেম্বর শনিবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শাহ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান মোল্লা, লাল মিয়া, দীন ইসলাম, আবুল হোসেন, বাহার উদ্দিন, আমিনুল ইসলাম, কোরবান আলী, ইকবাল আহমদ, মোবারক আলী, কাশেম আলী, ছালমান শাহ প্রমুখ।
সভায় বক্তারা বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বলেন, নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার।
অত্র এলাকায় স্কুল-কলেজ, অফিস সহ বিপণী বিতান রয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীর কম খরচে রিক্সা দিয়ে যাতায়াত করে থাকেন। সেই সুবাদে রিক্সা শ্রমিকরা জীবিকা নির্বাহ করে পরিবার চালাচ্ছেন। অথচ হঠাৎ করে সিটি কর্পোরেশনের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে উক্ত সড়ক দিয়ে রিক্সা যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে রিক্সা শ্রমিকগণ দুর্ভোগের শিকার হবেন। বক্তারা উক্ত সড়ক দিয়ে রিক্সা চলাচল আগের মত অব্যাহত রাখা এবং বন্ধ ঘোষণা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় রিক্সা শ্রমিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়