editor
প্রকাশিত: 7:36 PM, August 20, 2021
দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের সিলেট শাখার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) বেলা ২টায় সিলেট নগরীর উপশহরস্থ এন.কে টাওয়ারের (২য় তলায়) এই শোরুমের উদ্বোধন করেন সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সাত্তার খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সাত্তার খান বলেন, সিলেটের ক্রেতাদের সুবিধার জন্য এই শাখার উদ্বোধন করা হয়েছে। যাতে ক্রেতারা স্বনামধন্য এই প্রতিষ্ঠানের স্যানিটারি মালামাল সহজেই তাদের বাসাবাড়ি তৈরি করার জন্য ক্রয় করতে পারেন। এমনকি ব্যবসায়ীরাও সহজে এই শোরুম থেকে মালামাল ক্রেতাদের কাছে সহজে পৌছে দিতে পারবেন। সিলেটের ব্যবসায়ীরাও স্যানিটারী মালামাল বিক্রি এর মাধ্যমে প্রতিটা গ্রাহকের কাছে এই সেবা পৌছে দিতে পারেন। তিনি আরো বলেন, এই শোরুম খোলায় সিলেট বিভাগে বেকার যুবকরা এই প্রতিষ্ঠান থেকে মালামাল নিয়ে তারাও ব্যবসা শুরু করতে পারবে।
সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের সিলেট ডিভিশনের রিজিওনাল ম্যানেজার মো. তরিকুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এডমিন তালহা সাত্তার খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান (মনির), প্রোডাকশন ডিরেক্টর মো. মোয়াজ্জেম হোসেন সহ সিলেটের সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ডিলারবৃন্দ ও তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন উপশহর ডি ব্লকের শাহজালাল (রহ.) জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১