editor

প্রকাশিত: 8:53 AM, September 24, 2020

সিলেটে সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ালো

সিলেটে সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ালো

1

নিজস্ব প্রতিবেদক:-
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৯ জন রোগী সুস্থের মধ্য দিয়ে বিভাগে এর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সিলেট সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ১৫ জন। গতকাল বুধবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলে হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। যার মধ্যে সর্বাধিক সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৫ জন, এছাড়া সুনামগঞ্জ জেলায় আরও ২ জন সুস্থ হয়েছেন। এদিন বিভাগের আগের জেলা হবিগঞ্জে কোনো রোগী সুস্থ না হলেও মৌলভীবাজারে ১২ জন করোনাভাইরাসকে জয় করেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ১৯৩, সুনামগঞ্জে ২ হাজার ৩৭, হবিগঞ্জে ১ হাজার ২৬৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৫১৬ জন।
এদিকে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই প্রায় প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিলেটে। কিন্তু গত চারদিন সিলেটে রেকর্ড টানা কেউ মারা যাননি প্রাণঘাতী এ ভাইরাসে। তবে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর মধ্য দিয়ে আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু দেখলো সিলেট। মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন মারা গেছেন।
এরআগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৬ জনেরও মৃত্যু দেখে সিলেট। তবে স্বাস্থ্য বিভাগ সিলেটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৮, ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর এ চারদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে কারো মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায় বিভাগের সিলেট জেলায় একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর মারা গেছেন দুই জন। এর মধ্যে সিলেট জেলার একজন ও অপরজন হবিগঞ্জ জেলার।
তবে এরপরও কিছুটা স্বস্তির খবর আছে সিলেটবাসীর জন্য। বিগত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের দুই পিসিআর ল্যাবে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষার মধ্যদিয়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ৪৪ জন। এর মধ্যে সিলেটের ২৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ৮ জন। এ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৩ জন। এরমধ্যে সিলেটে সর্বাধিক ৬ হাজার ৭১৩, সুনামগঞ্জে ২ হাজার ৩০৪, হবিগঞ্জে ১ হাজার ৭৩০ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬৭৬ জন।
এই বিভাগে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৫ জন। এরমধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ৯ জন। বর্তমানে সিলেট বিভাগে আক্রান্ত করোনা রোগী রয়েছেন ২ হাজার ১৯৬ জন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

5 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

3 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

7 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

2 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
2