editor

প্রকাশিত: 2:12 PM, January 12, 2021

সিলেটে সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে তোলপাড়

সিলেটে সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক

সিলেটে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে তোলপাড় চলছে। ৯ই জানুয়ারি দুই সন্তানকে রেখে পালিয়ে গিয়েছিল তাহমিনা নামের ওই প্রবাসী বধূ। পিত্রালয়েও ফিরে যায়নি। এরপর গতকাল দুপুরে তাকে সিলেটের টুকেরবাজার থেকে উদ্ধার করা হয়েছে। এখন তাহমিনা পুলিশের হেফাজতে রয়েছে। এলাকার লোকজন জানিয়েছেন- তাহমিনা পরকীয়ার টানে সন্তানদের ফেলে স্বামীর ঘর ছেড়ে পালিয়েছিল। সিলেট সদর জালালাবাদ থানার কেমিদপুর (ভুলতা) গ্রামের প্রবাসী কবির মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী তাহমিনা বেগম। গত শনিবার রাতে ‘পরকীয়ার’ টানে দুই সন্তান ফেলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান।তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর দিন গত রোববার জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন প্রবাসী কবির মিয়ার মা ছফিনা বেগম। সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়- তাহমিনা বেগম পালানোর সময় স্বামীর ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যান। পলাতক তাহমিনা বেগম সুনামগঞ্জ জেলার রায় সন্তুষপুর গ্রামের মৃত আক্তার আলীর মেয়ে। এদিকে- গতকাল সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন তাকে সিলেট শহরতলী টুকের বাজারের রাস্তায় পেয়ে ঘেরাও করে রাখে। স্থানীয় মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মো. হিরণ মিয়া ওই মহিলা নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত রয়েছেন। পরবর্তীতে কি হয়েছে তা অবগত নন বলে জানান তিনি। এ ব্যাপারে জানতে এসএমপির জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন- ‘নিখোঁজ ওই মহিলাকে স্থানীয়রা আটক করেছে বলে খবর পেয়েছি। পুলিশ তাকে উদ্ধার করতে গেছে বলে জানান।’ স্থানীয়রা জানিয়েছেন- তাহমিনার স্বামী কবির আহমদ সৌদি আরবে বসবাস করেন। একই জায়গায় বসবাস করেন টুকেরবাজারের ভবতীপুর গ্রামের বাসিন্দা নুরু মিয়া। ওই নুরুর সঙ্গে ইমো ও হোয়াটসআপের মাধ্যমে সম্পর্ক তাহমিনার। সাম্প্রতিক সময়ে নুরু সৌদি আরব থেকে দেশে এসেছেন। এরপর তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। গত শনিবার রাতে নুরুর সঙ্গে পালায় তাহমিনা। পরে খবর পেয়ে ভুলতা গ্রামের লোকজন নুরুর কবল থেকে ওই বধূকে উদ্ধার করে নিয়ে এসেছেন। তবে- এখনো স্বামীর ঘরে ফিরতে পারেনি তাহমিনা। বিষয়টি সালিশের জন্য গ্রামের মানুষ তাদের হেফাজতে রেখেছেন।

 

S/H-(Ripa-5)

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ