editor
প্রকাশিত: 8:03 PM, January 1, 2021
অনলাইন ডেস্ক:
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন দরবস্ত বাজারে সিলেটগামী ট্রাকের সাথে ঢাকা থেকে আগত পর্যটকদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাম মোস্তফা (৩৮) নামের এক যুবক নিহত হন। তিনি ঢাকার চাঙ্গারপুল এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে। এসময় মাইক্রোবাসের চালকসহ আরও ৬জন আহত হয়েছেন।
তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ জানায়, সিলেটের জাফলংয়ে ঘুরার জন্য ঢাকা থেকে মোস্তফাসহ সহপাঠীরা বুধবার রাতে রওয়ানা হন। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি শাহপরাণ থানা এলাকার দরবস্থ বাজারে আসা মাত্রই সিলেট গামী বালুভর্তি ডাম্প ট্রাক (ঢাকা মেট্রো ড- ১৪-৬৬৫১) চলন্ত অবস্থায় বিপরীত দিকে চলে যাওয়ায় মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ-১৫- ৫৪১৫) মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত হন মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের এএসআই আব্দুল মালেক।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক ও হাইয়েসকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এসময় পুলিশ ঘাতক ট্রাকের কাউকে আটক করতে পারেনি। তারা ঘটনার পর পরই পালিয়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ৬জন যাত্রী আহত হন। জাফলংয়ে বেড়ানোর জন্য সিলেটে তারা ১০জন আসেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ