editor
প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
ডেস্ক রিপোর্ট:-
সিলেট শহরতলীর সর্দারগাঁও এলাকায় ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) ধর্ষণের ঘটনার ১৯ দিন পর ধর্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৪ অক্টোবর) ভোরে সুনামগঞ্জ জেলার আক্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন জালালাবাদ থানাধীন রায়েরগাঁও এলাকার পিতা নাসির উদ্দিনের ছেলে।
আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে জালাবাদ থানা পুলিশ তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। ধর্ষণের ঘটনায় জসিম উদ্দিন গ্রেফতার হলেও এ মামলায় এখনও পলাতক রয়েছে সর্দারগাঁও এলাকার তজম্মুল আলীর ছেলে এখলাছ আলী।
বিষয়টি নিশ্চিত করেন করেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন। তিনি বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ধর্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।
জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দুজনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। স্কুল ছাত্রী রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত।
স্কুল ছাত্রীর পিতা বলেন, গত রবিবার রাত ১০টার দিকে আমার মেয়ে বাতরুমে যায়। ওই সময়ে বিদ্যুৎ ছিলো। একটু পরেই আবার বিদ্যুৎ চলে যায়। এই ফাঁকে সর্দারগাঁও এর এখলাছ আমার মেয়েক মুখে চেপে ধরে ও রায়েরগাঁও’র জসিম আমার মেয়েকে তুলে নিয়ে যায় বাছাই নদীর চরে। ওইখানে তারা দুজন মিলে ধর্ষণ করে। এরপর তারা আমার মেয়েকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য রাতে নদীর পাড়ে যায়। সেখানে মেয়েটির মামা বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসেন। এসে দেখেন তাদের কাছে তার স্কুল পড়ুয়া ভাগ্নি। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্কুল ছাত্রীকে ফেলে ঘটনার হোতার দ্রুত পালিয়ে যায়।
5 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
2 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
6 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
8 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়