editor
প্রকাশিত: 5:26 PM, December 22, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের উপর নেমে এসেছে শাস্তির খড়গ। এর মধ্যে ৪টি ফিলিং স্টেশন এবং একটি কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান। গতকাল সোমবার (২১ ডিসেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযানা চালিয়ে এই পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করে।
র্যাব জানায়, র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতি.পুলিশ সুপার মো.সামিউল আলম, জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম ও বিএসটিআই সিলেটের পরিদর্শক মো. মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেটের বিভিন্ন এলাকার থাকার দায়ে ৪টি ফিলিং স্টেশনকে মোট সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এই ৪টি ফিলিং স্টেশনেরই পরিমাপক যন্ত্রে ত্রুটি ছিলো বলে সিলেটভিউ-কে জানান র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতি.পুলিশ সুপার মো.সামিউল আলম।
এর মধ্যে মেসার্স বেঙ্গল গ্যাসোলিন এন্ড সার্ভিসিং-কে ১ লক্ষ টাকা, হাজি মজনু মিয়া ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা, মের্সাস সুরমা পেট্টোলিয়ামকে ৫০ হাজার টাকা ও মেসার্স নর্থ ইস্ট ওয়েল কোম্পানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, র্যাব ৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (সিলেট জেলা কার্যালয়) যৌথ অভিযান চালিয়ে সিলেট নগরীস্থ রাজ দ্বীপ কোম্পানিকে ৫০ টাকা জরিমানা করে। লাইসেন্স না নিয়েই এ কোম্পানি কয়েল উৎপাদন করার দায়ে জরিমানা করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি ওবাইন।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুকায়স্থ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ