admin

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

সিলেট অঞ্চলে কৃষি প্রণোদনা পাচ্ছেন দেড় লাখ কৃষক

সিলেট অঞ্চলে কৃষি প্রণোদনা পাচ্ছেন দেড় লাখ কৃষক

7

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের চার জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে দেড় লাখ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষি বিভাগ ঘোষিত প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেয়া হবে।
কয়েক দফা বন্যায় এবার আমন ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার কারণেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা। তাই আসন্ন রবি মৌসুমে বোরো ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকরা নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন এজন্য কৃষি বিভাগ প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির এ উদ্যোগ নিয়েছে। ফলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মজুমদার মো. ইলিয়াস জানিয়েছেন, গত মৌসুমে বন্যা, পাহাড়ি ঢল ও মহামারী করোনা পরিস্থিতির কারণে সিলেটের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বীজ ও সার সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কয়েক দফায় প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, প্রতি বিঘা জমির জন্য বিভিন্ন কর্মসূচির আওতায় নির্দিষ্ট পরিমাণ বীজ ও সার সহায়তা দেয়া হচ্ছে। তবে একজন কৃষক যেকোনো কর্মসূচির শুধু একবার সহায়তা পাবেন। কেউ যেন একাধিক অথবা অকৃষক যাতে সরকারি সহায়তা না পায় তা নিশ্চিত করা হচ্ছে।
কৃষি অফিস জানায়, প্রথম দফায় প্রণোদনা কর্মসূচির আওতায় সিলেট অঞ্চলে ৩০ হাজার ৪০০ কৃষককে প্রণোদনা দেয়া হচ্ছে। চার জেলায় ২ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৮০০ টাকা মূল্যের সার ও বীজ সহায়তা পাবেন কৃষকরা। পৃথক কর্মসূচিতে এক লাখ ২০ হাজার কৃষককে দেয়া হচ্ছে দুই কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ সহায়তা। প্রথম দফার সার ও বীজ সহায়তার মধ্যে সিলেট অঞ্চলের মধ্যে সিলেট জেলায় প্রণোদনা পাচ্ছেন ৬ হাজার ৭০০ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৭০০, হবিগঞ্জে ৯০০ জন এবং সুনামগঞ্জ জেলায় পাবেন ১০ হাজার ১০০ জন কৃষক।
আঞ্চলিক কৃষি অফিস আরও জানায়, রবি মৌসুমে বোরো উৎপাদনের জন্য ১৫ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা। প্রত্যেকে এক বিঘা জমি চাষাবাদের সমপরিমাণ বীজ পাচ্ছেন। সাতশ কৃষক পাচ্ছেন ২০ কেজি করে গমের বীজ। ভুট্টা বীজ পাচ্ছেন দুই হাজার কৃষক। প্রত্যেকের জন্য ৩ কেজি করে ভুট্টার বীজ দেয়া হচ্ছে। এছাড়াও ১ কেজি করে সরিষা বীজ পাচ্ছেন চার হাজার কৃষক। ১ কেজি করে সূর্যমুখীর বীজ পাচ্ছেন ৭ হাজার কৃষক। ১০ কেজি করে চিনাবাদাম পাচ্ছেন ৬০০ কৃষক। গ্রীষ্ককালীন মুগডাল ৫ কেজি করে ১০০ কৃষককে পরবর্তীতে বীজ সহায়তা দেয়া হবে। বীজ সহায়তার পাশাপাশি ৫ কেজি ও ১০ কেজি হারে ডিএপি ও এমওপি সার সহায়তা দেয়া হচ্ছে কৃষকদের। তবে গম, সূর্যমুখী ও চিনাবাদামের ক্ষেত্রে শুধুমাত্র বীজ সহায়তা দেয়া হচ্ছে।
আঞ্চলিক কৃষি অফিসের উপপরিচালক মজমুদার মো. ইলিয়াস জানান, ক্ষতিগ্রস্ত আরও এক লাখ ২০ হাজার কৃষকের জন্য হাইব্রিড জাতের ধানের বীজ সহায়তা দেয়া হচ্ছে। প্রত্যেককে দুই কেজি করে হাইব্রিড বীজ দেয়া হচ্ছে। ইতোমধ্যে ৮৬ শতাংশ প্রণোদনা বীজ কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে। এ কর্মসূচি সিলেট অঞ্চলের সিলেট জেলায় ২৫ হাজার কৃষক, মৌলভীবাজার জেলায় ২৫ হাজার কৃষক, হবিগঞ্জ জেলায় ৩৫ হাজার কৃষক এবং সুনামগঞ্জ জেলায় ৩৫ হাজার কৃষক বীজ সহায়তা পাচ্ছেন। সিলেটের বালাগঞ্জের কৃষি কর্মকর্তা সুমন মিয়া জানান, তার দায়িত্বপ্রাপ্ত বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যথাক্রমে ১ হাজার ৩৫০ ও ১ হাজার ৪৫০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে সার ও বীজ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া হাইব্রিড জাতের ধানের বীজ পাচ্ছেন বালাগঞ্জে ১ হাজার ৮০১ জন ও ওসমানীনগরে ১ হাজার ৬৯৫ জন কৃষক।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
4