admin

প্রকাশিত: 3:44 PM, December 13, 2020

সিলেট চেম্বারে উৎপাদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সিলেট চেম্বারে উৎপাদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে ‘সম্পদের দক্ষ ও কার্যকরী ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি’ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সাড়ে ১০ টায় চেম্বার কনফারেন্স হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধিতে উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ প্রদান অপরিহার্য্য। পণ্যের মান বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হবে। এক্ষেত্রে ভোক্তাসাধারণকে স্বদেশী পণ্য ক্রয়ের প্রবণতা বাড়াতে হবে। তিনি বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ক্রয়ের মাধ্যমে তৎকালীন জনগণ উপনিবেশিক শাসকদের প্রতি অসহযোগিতা প্রকাশ করেছিলেন। বর্তমানেও দেশীয় পণ্যের বিকাশে এবং দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী পরিচিত করতে আমাদেরকে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে এবং একই সাথে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বর্তমান বিশ্বে নিজেদের স্বকীয়তা ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, সেমিনার ওয়ার্কশপ সাব কমিটির আহবায়ক ও সিলেট চেম্বারের পরিচালক মাসুদ আহমদ চৌধুরী এবং ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের সিনিয়র রিসার্চ অফিসার মো. নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, বিশ্ববাজার এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক। প্রযুক্তির কল্যাণে কোন বিষয়ই এখন মানুষের অজানা নয়। এই প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক যুগের সাথে তাল মিলাতে হলে আমাদের উদ্যোক্তাদেরকেও সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান করতে হবে। সিলেট চেম্বার অব কমার্স নীতিগত দায়িত্ববোধ থেকে এ কাজটি নিরলসভাবে করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ব্যত্যয় ঘটবে না। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে বদ্ধ পরিকর। তিনি প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্র ও ব্যবসা-বাণিজ্যে কাজে লাগানোর জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, খন্দকার ইসরার আহমদ রকী, নাসিব সিলেট এর সহ সভাপতি জুবায়ের রকিব চৌধুরী, এনপিও’র গবেষণা কর্মকর্তা নাহিদা সুলতানা রত্না, মো. আকিবুল হক, ফুলকলি ফুড প্রোডাক্ট্স এর ডিজিএম মো. জসিম উদ্দিন খন্দকার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

 

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়