editor

প্রকাশিত: 8:09 PM, December 12, 2020

সিলেট চেম্বারে “সান বিজনেস নেটওয়ার্কের ধারণা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সিলেট চেম্বারে “সান বিজনেস নেটওয়ার্কের ধারণা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
 আজ সকাল  কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে “সান বিজনেস নেটওয়ার্কের ধারণা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর উপ-পরিচালক জনাব মোঃ ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মূল পেশা ব্যবসা। বিশ্বনবী (সা:) র হাদীসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সৎ ব্যবসায়ীগণ কেয়ামতের দিন শহীদ ও সত্যবাদীদের সাথে থাকবেন। তাই ব্যবসা-বাণিজ্য পরিচালনায় আমাদের সর্বাধিক সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। তিনি বলেন, সান বিজনেস নেটওয়ার্ক বিশ্বব্যাপী পুষ্টি নিয়ে কাজ করে, তাদের কাজের সাথে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কাজের মিল রয়েছে। জনসাধারণের পুষ্টি নিশ্চিত করতে হলে ব্যবসায়ীদের সচেতনতা সব থেকে জরুরী। খাদ্য তৈরীর সঠিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় না থাকলে সেটা যতই সুস্বাদু হোক তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এরকম একটি সেমিনার আয়োজনের জন্য আয়োজকগণকে ধন্যবাদ জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসিব এর কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক আলীমুল এহছান চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সান বিজনেস নেটওয়ার্ক বিশ্ব খাদ্য সংস্থা ও গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভ্ড নিউট্রিশন (গেইন) এর সাথে বিশ্বব্যাপী পুষ্টি উন্নয়ন ও পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে। জনপুষ্টি দেশের উন্নয়নের এক অপরিহার্য্য অংশ। বর্তমান সরকার জনপুষ্টি খাতে বিশেষ দৃষ্টি দিয়েছেন। বিশেষ করে শিশু পুষ্টি খাতে সরকারের প্রচেষ্টা অত্যন্ত আশাব্যঞ্জক।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সর্বপ্রথম এদেশে পুষ্টি কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কর্মশালার বিকল্প নেই। তিনি সান বিজনেস নেটওয়ার্ক ও গেইনের সহযোগিতায় পুষ্টিবিষয়ক কর্মশালাটি আয়োজনে এগিয়ে আসার জন্য নাসিব, সিলেট জেলা শাখাকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সান বিজনেস নেটওয়ার্কের কান্ট্রি কো-অর্ডিনেটর সৈয়দ মুনতাসির রেদওয়ান, জুনিয়র কনসালটেন্ট মার্ক প্রান্তা হ্যাগিডক, সিলেট চেম্বারের পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), মোঃ আতিক হোসেন, নাসিব সিলেট এর সহ সভাপতি জুবায়ের রকিব চৌধুরী এবং কর্মশালার অংশগ্রহণকারীবৃন্দ।
S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়