editor

প্রকাশিত: 5:01 PM, October 29, 2025

সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে ব্যবসায়ী ফোরামের আনন্দ র‌্যালি

সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে ব্যবসায়ী ফোরামের আনন্দ র‌্যালি

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন (২০২৫-২০২৭) বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ হাইকোর্ট কর্তৃক খারিজ করায় নগরীতে আনন্দ র‌্যালি বের করেছে সিলেট ব্যবসায়ী ফোরাম।

সিলেট ব্যবসায়ী ফোরামের অর্ডিনারী শ্রেণীর পরিচালক পদপ্রার্থী কামরুল হামিদ, শামসুর রহমান কামাল এবং এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী মো. ইব্রাহীম খলিল ঢাকার হাইকোর্টে এই স্থগিতাদেশের বিপক্ষে গত ২৫ অক্টোবর রিট করেন। যার ফলশ্রুতিতে মহামান্য হাইকোর্ট বিভাগ অদ্য ২৯ অক্টোবর সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের স্থগিতাদেশ খারিজ করেন। এ উপলক্ষে সিলেট ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সর্বস্থরের ব্যবসায়ীদের নিয়ে নগরীতে আনন্দ র‌্যালি বের করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর বারুতখানা পয়েন্ট থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে আগামী ১লা নভেম্বর ২০২৫ পূর্বঘোষিত তারিখেই সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনে সিলেটের জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচন পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই। নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করা না হলে ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে এবং ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

নেতৃবৃন্দ আরো বলেন, ব্যবসায়ী সমাজ চায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই প্রশাসনের প্রতি আহ্বান, আগের ঘোষণা অনুযায়ী সময়মতো নির্বাচন সম্পন্ন করে ব্যবসায়িক স্থিতিশীলতা ও আস্থা বজায় রাখা হোক। বক্তারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং সিলেটের ব্যবসায়ী মহল শান্তিপূর্ণ পরিবেশে তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী ফোরামের উপদেষ্টা খন্দকার সিপার আহমদ, সিলেট চেম্বার নির্বাচনের ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণির পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওছার আহমদ রবি, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, মোহাম্মদ রায়হান উদ্দিন, ব্যবসায়ী নিয়াজ মো. আজিজুল করিম প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আনন্দ র‌্যালিতে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত হওয়ায় অভিনন্দন জানিয়ে পূর্ব ঘোষিত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,