admin

প্রকাশিত: 7:07 PM, January 3, 2021

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা করেছে সিলেট জেলা প্রশাসন।
আজ বেলা ১১ টায় সিলেট জেলা প্রশাসকের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অন্য জেলা থেকে সিলেটের সাংবাদিকরা অনেকটা ইতিবাচক। তাদের কাছে নেগিটিভের কোনো স্থান নেই। এজন্য সিলেটের সাংবাদিকদের ধন্যবাদ জানাই। তবে কিছু নাম সর্বস্ব অনলাইন পোর্টাল ও ফেসবুকে কেউ কেউ সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেন। এসব বন্ধে জেলা প্রেসক্লাবসহ সিনিয়র সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, সঠিক ও সুষ্ঠু ধারার সাংবাদিকতার জন্য পেশাদার সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে। যেকোনো ভালো কাজে জেলা প্রেসক্লাবের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন, সিলেট পর্যটনের জন্য সম্ভাবনাময় জেলা। এ জেলায় অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। ফলে পর্যটন থেকে অর্থনীতির চাকা ঘুরানো সম্ভব। সিলেটের পর্যটন কেন্দ্রের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাছাড়া ১৯৬৫ সালে বন্ধ হওয়া চেরাপুঞ্জি ইমিগ্রেশন খুলে দিতে ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আশা করা যায় খুব শিঘ্রই তা বস্তবায়ন হবে। আর সেই ইমিগ্রেশনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের পর্যটকরা সহজে যাওয়া আসা করতে পারবেন।
এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেট একটি আধ্যাতিক রাজধানী। তবে সেখানে কোনো সাম্প্রদায়িকতা আনা যাবে না। সিলেটকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সিলেট জেলা প্রেসক্লাব মানুষের কল্যাণে কাজ করছে। সাংবাদিকরা সরকারের গঠনমুলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের সামনে তুলে ধরছেন।তিনি বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ করে এটিকে সংবাদমাধ্যম পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা নানা ধরণের ভূয়া সংবাদ প্রকাশ করা অন্যায়। এ ব্যাপারে জেলা প্রশাসকের দৃষ্টি আকষর্ণ করেন তিনি।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, সিলেটে সাংবাদিকতার ইতিহাস দীর্ঘদিনের। এখানের সাংবাদিকরা সৎ, সাহসী ও নির্বিক। তারা গণমানুষের কল্যাণে কাজ করে থাকেন। এই করোনাকালে জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তির নিউজের সাথে ছবি এবং ভিডিও সংযুক্ত করা প্রয়োজন।
পেশাগত দায়িত্ব পালনে জেলা প্রশাসনকে উদারভাবে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান, সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্ণব ও ফজলে ওয়াহিদ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস. সুটন সিংহ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক শংকর দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সুলতান আহমদ (সুলতান সমুন), পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ