editor
প্রকাশিত: 11:27 AM, October 11, 2026
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহীনকে দেখতে চান দলটির নেতাকর্মীদের একটি অংশ। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতাকে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তার সমর্থকরা।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কামরুল হাসান চৌধুরী শাহীন। এ সময় তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পর সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতেও সদস্য হিসেবে স্থান পান। ২০২২ সালে সিলেট জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন কামরুল হাসান চৌধুরী শাহীন। তবে পরবর্তী সময়ে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাকে উপদেষ্টা পরিষদের ৩৯ নম্বর সদস্য হিসেবে রাখা হয়। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে আলোচনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শাহীনকে সদস্য সচিব হিসেবে দেখতে চাওয়া নেতাকর্মীদের দাবি, ছাত্ররাজনীতি থেকে শুরু করে গত ১৭ বছরের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সময়ের বিভিন্ন মামলায় এখনো আদালতে হাজিরা দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৫ আগস্ট একটি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন বলে তার সমর্থকরা জানান।সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে শাহীনকে জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল হতে পারে।তাদের ভাষ্য, আগামী দিনে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া প্রয়োজন। এ বিবেচনায় শাহীনকে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দেখতে চান তারা।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে