admin
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ধোপাদিঘীরপাস্থ বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান বধির অফিস কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও ইছমত আরার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা করলে তারাও আগামী দিনের জাতির ভবিষ্যত হিসেবে কাজ করতে পারে। সমাজে প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাই তাদের অবহেলা না করে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের নানা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা অনেক সুনাম অর্জন করছে। তাই তিনি সমাজের বিত্তবানদের এসব বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে তাদের পাশে দাড়ানোর আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘের সহ সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, অর্থ সম্পাদক বিকাশ চন্দ্র দেব, পাঠাগার সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল আলিম তারেক, কার্যকরি সদস্য মো. ইমরান খান, উপদেষ্টা সিদ্ধার্থ দাস প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ ।
4 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬