editor

প্রকাশিত: 11:42 AM, September 21, 2020

সিলেট বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি বাস-মিনিবাস মালিক গ্রুপের

সিলেট বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি বাস-মিনিবাস মালিক গ্রুপের

আর্থিক ও যাত্রী সংকটে সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, বালাগঞ্জ, খাদিমপুর, সুলতানপুর সড়কের বাস-মিনিবাস মালিক গ্রুপ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে দেওয়া এক স্মারকলিপিতে তারা তাদের এই ক্ষতি ও সংকটের করুণ চিত্র তুলে ধরেন।

স্মারকলিপিতে তারা ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের উপর দিয়ে সিএনজি, অটোরিক্সা ও ত্রিহুলার গাড়িগুলোর বেআইনী চলাচল ও অবাঁধ যাত্রী বহনকে দায়ী করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এসব সড়কে তাদের দেড় শতাধিক বাস-মিনিবাস যাত্রী বহন করে আসছে। সুদুর পাকিস্তান আমল থেকে তারা নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকে। বিগত ২০১৫ সালের জুলাই মাসে সরকারের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী হাইওয়ে মহাসড়কের উপর দিয়ে সিএনজি ফোরস্টোক ও ত্রিহুলার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। পুলিশ কিছুদিন এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিলে হাইওয়ে রোডে সিএনজি, ত্রিহুলার চলাচল বন্ধ থাকে। ফলে যাত্রীবাহী বাস-মিনিবাসগুলো নির্বিঘ্নে যাত্রীসেবা দিয়ে লাভবান হতে থাকে। সড়ক দুর্ঘটনাও হ্রাস পায়। সাম্প্রতিক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। আর এ সুযোগে সিলেট বিভাগের সকল সিএনজি অটোরিক্সা ও ত্রিহুলার এসে জড়ো হয়ে যায় হাইওয়ে রোডে। সিলেট হুমায়ুন রশীদ চত্তর থেকে শুরু করে হাইওয়ে রোডের বিভিন্ন স্থানে গড়ে তুলে বহু অবৈধ স্ট্যান্ড। হাইওয়ে রোডের উপর দিয়ে শুরু করে অবাঁধে যাত্রী বহন। গত জুন মাস থেকে বাস-মিনিবাস চলাচল শুরু করলে সিএনজি-ত্রিহুলারের কারণে চরম যাত্রী সংকটে পড়ে বাস-মিনিবাসগুলো। এতে করে একদিকে চরম আর্থিক ক্ষতির মধ্যে পড়ে বাস-মিনিবাস মালিক গ্রুপ।

অপরদিকে ঘনঘন সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানী ঘটছে। বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এম এ কাইয়ুমের স্বাক্ষরে দেওয়া এই স্মারকলিপিতে অবিলম্বে সিলেট-ঢাকা হাইওয়ে সড়কে পূর্বের ন্যায় সিএনজি-ত্রিহুলার চলাচল বন্ধ ও এ গুলোর অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানানো হয়।

স্মারকলিপির অনুলিপি সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক ও বিআরটিএ সহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট দাপ্তরিক শাখাগুলো স্মারকলিপি ও অনুলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে