editor

প্রকাশিত: 12:43 PM, September 26, 2020

সিলেট বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ ৫০, আক্রান্ত ১৮ জন

সিলেট বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ ৫০, আক্রান্ত ১৮ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৫০ জন, নতুন করে আক্রান্ত ১৮ জন,একই সময়ে এ ভাইরাসে কোন মৃত্যু নেই।
আজ সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৪৩ জন এবং সুনামগঞ্জের ৭ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৫ হাজার ৩১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ২৯১ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন।
তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫০৩ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৭৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৮, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫৫ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারের ২১ জন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭০৮ জন। এরমধ্যে ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে, গত ১০ মার্চ থেকে আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৯৮৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৮ হাজার ১৪০ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৪৭ জন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

৩২৬ পৃষ্ঠার নথি জমা, শাহপরান মাজারের অভিযোগ তদন্তের দাবি

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

শীঘ্রই আসছে মহানগর বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের