admin

প্রকাশিত: 5:40 PM, December 23, 2020

সিলেট বিভাগে ৭২ ঘন্টার গণ ও পণ্য পরিবহনের ধর্মঘটের দ্বিতীয় দিন

সিলেট বিভাগে ৭২ ঘন্টার গণ ও পণ্য পরিবহনের ধর্মঘটের দ্বিতীয় দিন

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে ৭২ ঘন্টার গণ ও পণ্য পরিবহনের ধর্মঘটের দ্বিতীয় দিনেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য কোন প্রকার আহবান করা হয়নি। তাই বুধবারও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে গণ ও পণ্য পরিবহনের মালিক-শ্রমিকরা বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংকলরি, মাইক্রোবাস ও সিএনজি শ্রমিকরা নিজ নিজ টার্মিনালে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করেছেন।
বুধবার সকাল থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেন বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি, সিলেট বিভাগীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল, সদস্য সচিব শ্রী আবু সরকার, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ জিয়াউল কবির পলাশ এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও সিলেট জেলার বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি হেলাল আহমদ, নাজিম উদ্দিন লস্কর, মুক্তার আহমদ, সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ জুনু, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, প্রচার সম্পাদক শেকু আহমদ, দফতর সম্পাদক আব্দুল লতিফ, সিলেট বিভাগীয় ট্রাক মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ,
সিলেট জেলা বাস মিনিবাস, মাইক্রেবাস শ্রমিক ইউনিয়ন (১৪১৮) কার্যকরি সভাপতি মোঃ রুনু মিয়া, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ সামছুল ইসলাম মানিক, মিতালী বাস শ্রমিক শাখার সভাপতি রিয়াজ মিয়া, সিলেট জেলা সিএনজি চালিত অটো, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সাংগঠনিক সম্পাদক রাজ্জিক লিটু, প্রচার সম্পাদক নুর আহমদ খান সাদেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব আলী, নির্বাহী সদস্য আকমাম আব্দুল্লাহ, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক শওকত আলী বাবুল, জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নির্বাহী সদস্য শরিফ আহমদ, আলী আহমদ আলী, জলিল আহমদ, বেলাল আহমদ, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ সাধারণ সম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, ফেঞ্চগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, পূর্ব গোয়াইনঘাট আাঞ্চলিক কমিটির সভাপতি ছমেদ মিয়া, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কালা মিয়া, গোলাপগঞ্জ আাঞ্চলিক কমিটির সভাপতি বদরুল ইসলাম, বিয়ানীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মানিক উদ্দিন প্রমূখ।
এছাড়া সুনামগঞ্জে ভোর থেকে রাত পর্যন্ত সড়কে অবস্থান নেন সুনামগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমদ, মৌলভীবাজারে মিছিল সমাবেশ করেছেন মৌলভীবাজার জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আজাদুর রহমান ওয়াদুদ, হবিগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংকর শুভ্র রায়, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমূখ।
মিছিল-সমাবেশে বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও প্রশাসন পাথর কোয়ারী খুলে দিচ্ছেন না। এমনকি সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার আহবান করা হচ্ছে না। ফলে ১০ লক্ষাধিক মানুষের জীবন-জিবিকা আজ হুমকির সম্মুখিন। মানবতা ও জীবন রক্ষার্থে আমরা ৭২ ঘন্টার ধর্মঘট পালন করছি। আমাদের বিশ^াস প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মালিক-শ্রমিকদের জীবন রক্ষা করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ