editor

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

সিলেট মালনীছড়া চা বাগানে প্রবেশে টাকা দাবি : পর্যটকদের ক্ষোভ

সিলেট মালনীছড়া চা বাগানে প্রবেশে টাকা দাবি : পর্যটকদের ক্ষোভ

8

নিজস্ব প্রতিবেদক:

2

দুটি পাতা একটি কুঁড়ির দেশ হলো সিলেট। বিশ্বজুড়ে সুনাম ছড়িয়ে আছে সিলেটের চা। উঁচু-নিচু টিলা ও টিলাঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। পাহাড়ের কিনারা ঘেষে ছুটে গেছে আকাবাঁকা মেঠোপথ। নগরের কোলাহল থেকে অদূরে রাস্তার দু-পাশে সারি সারি গাছের বাগান। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের মালনীছড়া চা বাগান।
চা বাগান দেখতে প্রতিদিন দেশ ও বিদেশ থেকে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থীরা। বাগানে প্রবেশ করতে পূর্বে কোনো ধরণের টাকা পয়সা না লাগলেও এখন স্থানীয় গাইডরে টাকা দিয়ে প্রবশে করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি চট্রগ্রাম থেকে সিলেটে পরিবার নিয়ে বেড়াতে আসেন শাহিন আহমদ। শুক্রবার দুপুরে তিনি তার পরিবার নিয়ে বিমানবন্দর রোডে সংলগ্ন মালিনী ছড়া চা বাগানে যান। প্রবেশ করতে চাইলে বাইরে থাকা কয়েকজন গাইড বলে এখানে প্রবেশে করতে হলে টাকা দিতে হবে। তখন তিনি ১০০ টাকা করে ৪টি টিকেট ক্রয় করে প্রবশে করেন।
শাহিন আহমদ জানান, চট্টগ্রাম থেকে সিলেট বেড়াতে এসেছি। এখন চা বাগান না দেখে গেলে আফসোস থেকে যাবে, তাই বাগানে এসেছি। এখানে এসেই প্রথমেই তাদেরকে টাকা দিয়ে ভেতরে আসতে হলো। টাকা না দিলে আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না তাই বাধ্য হয়ে টাকা দিতে হলো।
আলী আকবর নামে দক্ষিণ সুরমা থেকে আসা একজন জানান, প্রায় প্রতিদিন যাওয়া আসা হয় এই সড়ক দিয়ে। কিন্তু সময়ের অভাবে কখনো যাওয়া হয়নি চা বাগান দেখতে। কিছুদিন আগে চা-বাগান দেখতে আসি। এসে দেখি প্রবেশ করতে টাকা লাগে। কি আর করব তাদের কথা মতো টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম।
সরেজমিনে সিলেটের মালনীছড়া চা বাগানে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে সিলেট বেড়াতে আসা পর্যটক দর্শনার্থীদের কাছে থেকে রেজিষ্টেশন ও গাইড দেয়ার কথা বলে চাঁদা আদায় করা হচ্ছে। তারা রেজিষ্টেশনের কথা বলে ১৫০ টাকা ও গাইড দেয়ার কথা বলে ১০০ টাকা চাঁদা নিয়ে বাগানের ভেতরে যেতে দিচ্ছে। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের হাতে নাজেহাল হতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বাগানে আগত দর্শনার্থীদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে নিরিবিলি জায়গায় অবাধে সুযোগ দেওয়ায় এলাকার সার্বিক নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গাইড জানান- আমরা পর্যটকদের গাইড দিয়ে থাকি, বিনিময়ে ১০০ টাকা করে নেই। বাকী টাকা কে নেয় জানতে চাইলে তিনি জানান তাদের গাইড কমিটির সভাপতি করিম মিয়া বাকী টাকা নেন।
গাইড কমিটির সভাপতি করিম মিয়া জানান- এই টাকাটা পর্যটকদের নিরাপত্তার জন্য তারা টাকা নেন। বাগানের মালিক পক্ষের কেউ এই টাকা সম্পর্কে অবহিত আছেন কিনা জানতে চাইলে তিনি জানান, বাগানেরমালিকপক্ষের কেউ এই সম্পর্কে এখনো অবহিত নয় তবে তারা মালিকপক্ষ|S/H-(ripa-5)

8

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

5 ওসমানীনগর প্রতিনিধি: 8 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

8 স্টাফ রিপোর্টার: 1 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

6 ইকবাল বাহার, কানাইঘাট: 6 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
8