admin
প্রকাশিত: 1:52 PM, December 27, 2020
নিজস্ব প্রতিবেদক
এবার সিলেটের বিদেশগামীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিককে অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পরিপত্রে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিককে এই পরীক্ষার অনুমোদন দেয়া হয় বলে গতকাল শনিবার জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক শামিম আহমেদ।
এর আগে বিভাগে বিদেশযাত্রীদের জন্য করোনা পরীক্ষা হচ্ছিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসি আর ল্যাবে। এবার তার সাথে বেসরকারিভাবে সিলেট বিভাগের প্রথম কোভিড-১৯ পরীক্ষার অনুমতি পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এর মাধ্যমে সিলেট বিভাগের সাধারণ করোনা রোগীর পাশাপাশি বিদেশযাত্রীদের করোনা পরীক্ষা কিছুটা সহজ বলে ধারণা করা হচ্ছে।
ল্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর, আজ শনিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর প্রশিক্ষণ নিচ্ছেন সীমান্তিকের ল্যাবের টেকনোলজিস্টরা। রোববার থেকে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হতে পারে বলে জানান প্রতিষ্ঠানটির উপ নির্বাহী পরিচালক হুমায়ূন কবির।
জানা যায়, বেসরকারিভাবে সিলেটে এই পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট’ (আরটিএম) ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
এ ব্যাপারে সীমান্তিকের সাধারণ সম্পাদক শামিম আহমেদ জানান, ইতোমধ্যে উপশহর সীমান্তিক কমপ্লেক্সে পিসিআর ল্যাবটি সেট আপ করা হয়েছে। ল্যাবের জন্য জার্মান থেকে অত্যাধুনিক রোশ মেশিনও আনা হয়েছে। এছাড়া সিলেট অঞ্চলের অনেক বিদেশগামীদের দ্রুত সময়ের মধ্যে করোনার পরীক্ষার ফলাফল তারা দিতে চান।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ