editor
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি:-
র্যাব-৯ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় থেকে ৪৯,০০০ শলাকা ও ২২,৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এসময় চোরাকারবারি সন্দেহে দক্ষিণ সুনামগঞ্জ থেকে ৩ জন ও দিরাই থেকে ১জনকে আটক করে র্যাব। গত মঙ্গলবার দক্ষিণ সুনামগঞ্জে বেলা সাড়ে ১২টায় ও দিরাইয়ে বিকাল ৪টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল্লাহ। র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পাথারিয়া বাজার থেকে ৪৯ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি বিক্রয়লব্ধ ৯ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়। অপরদিকে দিরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিরাই বাজারের রায়হান স্টোর নামক দোকান হইতে ২২ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি ক্রয় বিক্রয়লব্ধ ৪ হাজার ৩৫০ টাকা জব্দ করে র্যাব-৯। দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. বুরহান উদ্দিন (৬০), পিতা- মৃত আ. গফুর, ফয়সল মিয়া (২৮), পিতা- নাজিম উল্লাহ, মো. শাহেদ (১৯), পিতা- মো. সোহেল মিয়া, উভয়ের সাং- গাজীনগর, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।
দিরাই থেকে গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. আবু বক্কর মিয়া (৩৩), পিতা-মৃত জরিপ উদ্দিন, সাং- রাধানগর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।
উদ্ধারকৃত আলামত এবং ধৃত ব্যক্তিদেরকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় ও দরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
6 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
1 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
4 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
6 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে
5 স্টাফ রিপোর্টার: সিলেটে নারীদের দিয়ে পাতা ‘মধুফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক প্রচার ও পুলিশের বারবার
1 সিলেটে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি