admin
প্রকাশিত: 10:04 PM, May 6, 2021
সময় ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পবিত্র কোরআন নাযিলের মাস মাহে রমজানে দরিদ্র অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা একটি মহৎ কাজ। যে কোন ভালো কাজের ফলাফল ইহকাল ও পরকালে আল্লাহ তা’য়ালা দান করবেন। তিনি দান করার মনমানসিকতাকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সমাজের বিত্তবানরা সুবিধাবঞ্চিত দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালে সমাজ উপকৃত হবে। তিনি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ব্যবসায়ী মো. শাহীন আহমদের ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণের প্রশংসা করেন। তিনি বলেন ভালো কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
তিনি বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৫টায় নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকে তরুণ সমাজকর্মী ও বনফুল এন্ড কোং এর পার্টনার মো. শাহীন আহমদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মো. শাহীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এম এ রকিব, সাংবাদিক আবুল মোহাম্মদ, তরুণ সমাজকর্মী নোমান আহমদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জোবেদ মিয়া, রাসেল আহমদ ও মনছুর আলী প্রমুখ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়