editor
প্রকাশিত: 10:06 AM, September 29, 2020
দৈনিক সিলেটের সময়:-
রোটারি ডিষ্ট্রিক্ট- ৩২৮২ বাংলাদেশ এর গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমদ বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য দূর্যোগময় সময়েও রোটারিয়ানরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলছেন রোটারিয়ানরা। বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকে সারা বিশ্বে পোলিও নিরোধ সহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও দারিদ্র্য এবং দূর্নীতিমুক্ত দেশ গঠনে রোটারিয়ানরা সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন। সমাজসেবা ও রাজনীতি সহ সকল ক্ষেত্রে সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটি ২০২০-২১’ রোটাবর্ষের শুরুতেই প্রায় ৬০ টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। ডিষ্ট্রিকের মধ্যে সর্বপ্রথম সৌর বিদ্যুৎ বিতরণ করায় তিনি রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির রোটারিয়ানদেরকে ধন্যবাদ জানান। আগামী দিনেও রোটারিয়ানদের মানবতার কল্যানে কাজ করা আহ্বান জানান তিনি।
তিনি গত রোববার সন্ধ্যা ৭টায় রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে অসহায় মানুষদের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন, মশারি বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার, বৈদ্যুতিক পাখা, সিমেন্ট, সৌর বিদ্যুৎ, শিক্ষা সামগ্রী বিতরণ সহ ৯টি প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ আলম পিএইচএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান মোঃ অলি আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জোনাল কোর্ডিনেটর রোটারিয়ান কফিল উদ্দিন বাবলু, এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আবুল হাসনাত, এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আলী মেরাজ মোস্তাক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাসিসটেন্ট গভর্নর পিপি রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন পিএইচএফ, স্পেশাল কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মোঃ ইয়াহিয়া আহমদ, এ্যাসিসটেন্ট ডিষ্ট্রিক সেক্রেটারী রোটারিয়ান মো. কবিরুল ইসলাম, জোনাল জয়েন্ট সেক্রেটারী আইপিপি রোটারিয়ান মোঃ আব্দুর রশিদ, ডিষ্ট্রিক্ট ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কমিটির কো-চেয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জুল ইসলাম কিবরিয়া, ট্রেজারার রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন, সার্জেন্ট এট আর্মস মোঃ জাহেদ আহমদ, রোটারিয়ান সালমান আরেফিন প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে