editor

প্রকাশিত: 8:18 PM, November 16, 2021

সোনারপাড়ায় বাসায় ঢুকে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

সোনারপাড়ায় বাসায় ঢুকে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

নগরীর শিবগঞ্জ সোনারপাড়ার নবারুন ৫৩নং বাসা দখলের অপচেষ্টার ধারাবাহিকতায় ১০ নভেম্বর দুপুর ১২টায় উক্ত বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। লোহার পাইপ, রামদাসহ সশস্ত্র প্রায় ৮ জন সন্ত্রাসী বাসার মালিক মৃত বশর মিয়ার ছেলে কয়েছ আহমদ সেলিম ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসার ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। সন্ত্রাসীরা কয়েস আহমদ সেলিমের স্ত্রী রুহেনা আক্তারের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের তান্ডবে দিশেহারা কয়েস আহমদের ছেলে ফারদিন হাসান রাফির ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। রাফি প্রাণ রক্ষার্থে দ্রুত তার শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে ৯৯৯-এ ফোন দিলে এবং স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন উক্ত পরিবারের সদস্যরা। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১১ নভেম্বর ৩ জনের নামোল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন কয়েছ আহমদ সেলিম।

শাহপরান সিআর (দ্রুত বিচার) মামলা নং ৯/২০২১। মামলার আসামিরা হলেন ঝর্ণা ১৭ কুমারপাড়ার সৈয়দ আবদুস সালামের ছেলে সৈয়দ আবদুল খালিক। সৈয়দ আবদুল খালিকের ছেলে রাসেল আহমদ ও রুবেল আহমদ ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।

মো. কয়েছ আহমদ সেলিম জানান, তার মালিকানাধীন ও ভোগদখলকৃত দোতলা ভবনটি দখল করে নিতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। এ ভবনসহ কয়েস আহমদের মালিকানাধীন অন্যান্য সম্পত্তিতে হাইকোর্টে সিভিল ডিভিশন নাম্বার ২৬৭৭ এবং ১১৯৮/১১ মামলা বিচারাধীন রয়েছে। রুল নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত হাইকোর্টের স্থিতাবস্থা জারী আছে। তারপরও একটি প্রভাবশালী মহল সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে বাসাটি দখল করে নিতে বার বার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এব্যাপারে কয়েস আহমদ সেলিম প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন। এদিকে ২৫ নভেম্বরের মধ্যে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার