editor

প্রকাশিত: 12:37 PM, November 28, 2026

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ সম্পন্ন

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের মূল শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণ করতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তাই প্রত্যেক মুসলমানের উচিত কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এবং নিজেদের কথা ও কাজে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা।

শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর বাগমারাস্থ মসজিদ প্রাঙ্গণে মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। সন্তানদের ইসলামী শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক, অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও আল্লাহভীতির শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মরহুম সৈয়দ মোবারক আলীর স্মৃতিচারণ করে বক্তারা আরো বলেন, মানুষের জীবনের প্রকৃত সার্থকতা সম্পদ কিংবা খ্যাতির মধ্যে নয়; বরং মানুষের কল্যাণে কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। মরহুমের দ্বীনি ও জনকল্যাণমূলক অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার জন্য দোয়া করা এবং তার রেখে যাওয়া ভালো কাজগুলো অব্যাহত রাখা সবার নৈতিক দায়িত্ব।

জকিগঞ্জের সোনাসার মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী এবং মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলীর পৃথক সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি জুনাঈদ আহমদ আনসারী।

দিনব্যাপী ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন, সাবেক এডিশনাল পিপি এডভোকেট মো: আব্দুল মজিদ খান মানিক, এডভোকেট মো: মিছবাউর রহমান আলম, জামেয়া হুসাইনিয়া দলদলির মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী তাজুল ইসলাম, সানি ইমাম সৈয়দ মো: জুবের আলী, দারুল আমান ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সিলেট কারেক্টর মসজিদের ইমাম ও খতিব হাফিজ মোহাম্মদ শাহ্ আলম, জিন্নুরাইন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সৈয়দ মো: কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানার শিক্ষক হাফিজ মুয়াজ আহমদ, নায়েবে মুহতামিম হাফিজ সৈয়দ মো: সুয়েব আলী, আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহ্ মাহমুদুল হক, জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল জকিগঞ্জী, সহকারী ইমাম হাফিজ মো: ফখরুল ইসলাম, মাদ্রাসাতুল আরাফাহর শিক্ষা সচিব হাফিজ ক্বারী মাওলানা উবায়দুল্লাহ, ক্বারী মাওলানা হেলাল আহমদ, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মঈন কয়ছর, পুরাতন হকার্স মার্কেটের ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল আহমদ, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মো: আহমদ আলী, ওলিউর রহমান, সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি সৈয়দ মো. মশাহিদ আলী ও সহ-সভাপতি মো. সুরুজ আলী।

মাহফিলে মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলী। মাহফিল শেষে এলাকার মুরদেগানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল