editor

প্রকাশিত: 2:31 PM, December 1, 2020

সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করবে ইসরাইল

সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করবে ইসরাইল

অনলাইন ডেস্ক::

নিজেদের আকাশসীমাকে ব্যবহারের জন্য ইসরাইলি বিমান সংস্থাগুলোকে অনুমোদন দিতে রাজি হয়েছে সৌদি আরব। এর ফলে ইসরাইলের বিমানগুলো সৌদি আরবের ওপর দিয়ে উড়ে যেতে পারবে সংযুক্ত আরব আমিরাতে। সোমবার সৌদি আরব সফররত হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার ও তার টিম সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই ইস্যু উত্থাপন করেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিযেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, জারেড কুশনার, তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত আভি বারকোউইটজ এবং ব্রায়ান হুক সৌদি আরব পৌঁছার সামান্য পরেই আলোচনায় এই ইস্যু উত্থাপন করেন।
আজ মঙ্গলবার সকালে ইসরাইল থেকে প্রথম বাণিজ্যিক ফ্লাইট যাওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। এর মাত্র কয়েক ঘন্টা আগে ওই চুক্তি হয়েছে। ফলে সরাসরি সৌদি আরবের ওপর দিয়ে উড়ে আমিরাতে আজই পৌঁছাতে পারবে প্রথম বিমান।

এর আগে যেহেতু সৌদি আরবের ওপর দিয়ে ইসরাইলের বিমানের রুট অনুমোদিত ছিল না, তাই তারা ঝুঁকি নিয়ে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেনি। ওদিকে এ বছর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান। এসব দেশের সঙ্গে বিমান চলাচলও স্বাভাবিক করার প্রক্রিয়ায় রয়েছে।
ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা আরো বলেছেন, ইসরাইলের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে দেয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে তা সমাধান করা হবে। একই সঙ্গে তাদের ফ্লাইট যাবে বাইরাইনে এবং বাহরাইন থেকে ফিরে আসবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,