editor
প্রকাশিত: 7:57 PM, December 28, 2024
সিলেট স্টেডিয়াম মার্কেট কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের ২০২৫-২৬ইং এর নির্বাচন উৎসব উদ্দীপনার মধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালণ করেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. হারুনুর রশিদ চৌধুরী। নির্বাচনে মোট ১৬৩ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে অধ্যাপক ডা. মাশুকুর রহমান চৌধুরী নির্বাচিত হন। সাধারণ সম্পাদক প্রার্থী মো. মুুবিন আহমদ ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম ২৯ ভোট পেয়েছেন। ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন ময়নুল হক চৌধুরী, জয়দেব শর্ম্মা চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, মো. শহীদুল ইসলাম, রাফায়াত মালিক রাফি, মো. মুজিবুর রহমান, আব্দুল রফিক চৌধুরী লিমন, আব্দুর রহমান, মেহেদি হাসান মুন্না।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ খসরু, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূইয়া, সৈয়দ মুহিবুর রহমান, সাহিদ আহমদ চৌধুরী জুয়েল ও তারিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, কোষাধ্যক্ষ মো. নুরুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. ছুটন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম আলাল, দপ্তর সম্পাদক মো. মনোয়ার হোসেন রুপক।
এদিকে, দুপুরে নির্বাচন পরিদর্শন করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগড়র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট মহানগর স্বোচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোশেদ সহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির