editor
প্রকাশিত: 6:01 PM, July 25, 2023
অষ্ট্রেলিয়া সফররত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর,সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এশিয়ান টেলিভিশন’র সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন
দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়।
তাদের এই দেশপ্রেম জাতি শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে। তিনি আরো বলেন সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।
তিনি গত ২৩ জুলাই রবিবার সন্ধ্যা ৭ টায় অষ্ট্রেলিয়ার সিডনি পাঞ্চবল এলাকায়,অভিজাত হোটেল মাতাম আল আরবি’র বলরুমে জালালাবাদ ইউনাইটেড এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়া কতৃক সংবর্ধনা ও মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি ড.মোহাম্মদ ফয়ছল আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনেদ আহমেদ এর পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সাংবাদিক ইদ্রিস আলী ।
সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির সেক্রেটারি এম কে সোলেমান আহমেদ, প্রবাসী কমিউনিটি নেতা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেওয়ার খান, আশিক শাহ আলম, ইমিগ্রেশন এডভাইজার সৈয়দ মাহবুব মুর্শেদ,আবিদুর রহমান,ইকবাল আহমেদ, মানিক মিয়া,জসিম উদ্দিন,এরশাদুর রহমান,শাকিল আহমেদ,শাহনুর রহমান, সুজন আহমেদ সাজু,নুরুল ইসলাম খসরু,আবুল কালাম,ফজলুর রহমান ফটিক, দেলোয়ার হোসেন,উসমান আহমদ,মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১