editor

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

স্বাস্থ্যবিধি মেনে হল খোলার দাবি হাবিপ্রবি ছাত্রলীগের

স্বাস্থ্যবিধি মেনে হল খোলার দাবি হাবিপ্রবি ছাত্রলীগের

6

নিজস্ব প্রতিনিধি

স্বাস্থ্যবিধি মেনে হল খোলার দাবি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

1

সেই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হলে স্বাস্থ্য বিধি সুবিধা নিশ্চিত এবং বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের আবাসিক সুবিধা সুনিশ্চিত করার আহ্বান জানায় হাবিপ্রবি ছাত্রলীগ।আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এক চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ আহ্বান জানানো হয়।

2

চিঠিতে বলা হয়,আমরা বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতাকর্মীবৃন্দ আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে,সেশনজট নিরসনে এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়া জরুরি এবং পরীক্ষা গ্রহণের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সুস্পষ্ট মতামত জানিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের জন্য হলে থাকার বিষয়টি সুনিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ে সংখ্যা গরিষ্ঠ শিক্ষার্থীদের জন্য আবাসিক হল সমূহ স্বাস্থ্য বিধি মেনে খুলে দেওয়া প্রয়োজন এবং এতে করে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য রক্ষা হবে।

চিঠিতে আরও বলা হয়,আমরা মনে করি পরীক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করে,স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে,সঠিক রূপকল্প ও বিভিন্ন স্তরে পরীক্ষা গ্রহণ করা বাস্তবসম্মত, ন্যায়ানুগ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মর্যাদার জন্য উত্তম সমাধান। অতএব, শিক্ষার্থীদের স্বার্থ-প্রত্যাশা, অধিকারের আলোকে হল খুলে দিয়ে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

চিঠিটির নিবেদনকারী হলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র পাল, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের সদস্য মো. রিয়াদ খান, ডরমিটরি-২ হল শাখা ছাত্রলীগের সদস্য ইলিয়াস দেওয়ান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সৈকত, তাজউদ্দীন আহমদ হল শাখা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সজল।

3

 

S/H-(Sultana-3)

3

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

8 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
7