editor
প্রকাশিত: 1:16 PM, September 21, 2020
মাজার জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) ফরহাদ চৌধুরী শামীম। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম শুরু করেন। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে মাজার জিয়ারত শেষে মাজারের প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পংকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. শামীম সিদ্দিকী, সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
মাজার জিয়ারত ও পরবর্তী কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, আবুল কাশেম, শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি একেএম তারেক কালাম, মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল, জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন প্রমুখ।
মাজার জিয়ারত ও দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ হক, স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে