editor
প্রকাশিত: 5:07 PM, April 8, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের প্রথম দিন সিলেট নগরীতে টিকা নিয়েছেন ১ হাজার ৩৬৮ জন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও ১২৫ জন। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।সিলেট নগরীর ভেতরের দুটি টিকাকেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৭৫৬ জন ও নারী ৪৭৬ জন। একই হাসপাতালে বৃহস্পতিবার প্রথম ডোজ টিকাগ্রহণকারী ১০১ জনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী ছিলেন।এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা নেন ১৩৬ জন। এর মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ২৭ জন। একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন ২৪ জন। এর মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন।আর দুই কেন্দ্রে মিলিয়ে বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৮৬৫ জন পুরুষ ও ৫০৩ জন নারী ছিলেন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ১২৫ জনের মধ্যে পুরুষ ৬৫ জন ও নারী ৬০ জন ছিলেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়