admin
প্রকাশিত: 5:21 PM, December 20, 2020
পুণ্যভূমি সিলেটে পালিত হলো শাহজালাল শাহপরানের মাটি থেকে প্রকাশিত সিলেট শাহজালাল উপশহর চার কলম সৈনিকে নিয়ে প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের পঞ্চম বর্ষে পদার্পন ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। বর্ষপুর্তি উপলক্ষে ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের জিন্দাবাজার গোল্ডেন সিটি ইন দ্বিতীয় তলায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম জেলার সাধারণ সম্পাদক ও হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা প্রভাষক ডাঃ আক্তার হোসেন সভাপতিত্বে ও হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, এডভোকেট আজমল আলী, এডভোকেট আব্বাস উদ্দিন, কামাল উদ্দিন, এইচ আর সুমন, কাজী জুবের, ইমরান আহমদ, সোহেল আহমদ, হাজি আব্দুস সামাদ, সাহেদ আহমদ, মোস্তাক আহমেদ, সাহেদ আহমদ পলাশ, মুক্তা চৌধুরী, আহমদ হোসেন খান, লতিফ খান, জাহেদ আহমদ, নোমান আহমদ, আব্দুল হাই আল হাদি, ডাঃ সুহেল, ফয়সল আহমদ, রাহাদ, আক্তার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সাংবাদিকই পারে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমস্যা তার লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে। সাংবাদিকতার পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। এ পেশায় থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা দূরূহ ব্যাপার। সৎ সাংবাদিকের কোন বন্ধু নেই। তবুও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে হবে। সেই সাথে বক্তারা আরো বলেন, সমাজে পিছিয়ে পরা, বৈষম্যের শিকার, নির্যাতিত-নিপীড়িত অসহায় জনগণের পাশে থাকতে, অন্যায় অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাঙ্গামাটিতে হোটেল সুফিয়ার হল রুমে ২০১৬ সালের ১৭ ডিসেম্বর “সত্যর পথে নিরন্তর পথচলা স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম কাজ করে যাচ্ছে হলিবিডি টুয়েন্টিফোর ডটকম। ন্যায়ের আর সত্যের পক্ষে অবিচল আর হার না মানা দৃঢ়তা নিয়ে সকল বাধাকে শক্তিতে রুপান্তরিত করে সাধারণ নিপীড়িত মানুষের আখাংকা আর জনপ্রিয়তার প্রতিফলনে ১৮ ডিসেম্বর ২০২০ ইংরেজী চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করছে স্বগৌরবে। বৈষম্যের অবসান নিরসনে পত্রিকাটি যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ভাবে ভবিষ্যতেও কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন ইউসুফ আল আজাদ স্বাগত বক্তব্য প্রদান করেন হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক কবি হাফিজুল ইসলাম লস্কর।
আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে হলিবিডি টোয়েন্টিফোর ডটকম’র পঞ্চম বর্ষে পদার্পণ ও চতুর্থ বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ