editor
প্রকাশিত: 3:00 PM, November 3, 2020
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী তাজ উল্লাহ সাহেব নিজ গ্রাম গজিয়া’য় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কয়েকমাস আগে জমিন দিয়েছেন, চলিত সপ্তাহে ওসমানী নগর উপজেলার পৈলনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বেশ কয়েকটি হিন্দু পরিবার সহ এলাকাবাসী যাতায়াতের রাস্তার জন্য নিজ বাড়ির সীমানার দেয়াল ভেঙ্গে দিলেন। ৩ ফুট পাশ ও ২৪০ ফুট লম্বা প্রায় ২ শতাংশ জায়গার দেওয়াল ভেঙ্গে আল্লাহর ওয়াস্তে দান করেছেন। পৈলনপুর ইউনিয়নের দৌলতপুর একটি অবহেলিত গ্রাম এই গ্রামে হিন্দু পরিবারের লোকজন বেশি বসবাস করেন।গজিয়া ও দৌলতপুর মধ্যখানে বয়ে গেছে খাল (বুড়ি গাং) দৌলতপুর গ্রামবাসীর দাবীতে চলাচল সহজের জন্য এবার এই স্থানে একটি ব্রীজ নির্মান করার জন্য বর্তমান সিলেট ২ আসনের এমপি জনাব মোকাব্বির খান উদ্যোগ নিয়েছেন। ব্রীজ নির্মাণে রাস্তা বড় করার প্রয়োজনে হাজী তাজ উল্লাহ সাহেবের জায়গার বড় প্রয়োজন ছিলো এবং তিনি বিষয়টি বুঝতে পেরে নিজ থেকেই নিজের বাড়ির দেয়াল ভেঙ্গে দিলেন রাস্তার জন্য। দৌলতপুর গ্রামের পক্ষ থেকে সরকারী চাকুরীজীবি মতি লাল দত্ত জনাব মোকাব্বির খান এমপি ও হাজী তাজ উল্লাহ সাহেবসহ উনার ছেলমেয়েদেরকে অশেষ ধন্যবাদ জানান। মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বির খান সাহেবকে হিন্দু পরিবারসহ এলাকাবাসী সবার প্রয়োজনে সহজ চলাচলের জন্য দ্রুত একটি ব্রীজ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করবেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ