editor
প্রকাশিত: 12:15 PM, June 28, 2025
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী (ভিপি) বলেছেন, বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের মানুষ আজ নানাভাবে ক্ষতিগ্রস্ত। বর্ষা আসলেই টেকসই নদী বাঁধের অভাবে জকিগঞ্জের বিভিন্ন গ্রাম দিয়ে পানি ঢুকে জনদুর্ভোগ দেখা দেয়। এমনকি নদী ভাঙ্গনের ফলে জকিগঞ্জের মানচিত্রে অনেকটা হ্রাস পায়।
তিনি বলেন, হৃদয়ে জকিগঞ্জ সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকে জকিগঞ্জের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি জকিগঞ্জের গ্যাস উত্তোলনের ব্যবস্থাসহ সকল সমস্যা উত্তোরণ করে একটি সুন্দর জকিগঞ্জ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের ব্যবসায়ী, চাকুরীজীবি, পেশাজীবি ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি শাহীন আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, মাজহারুল ইসলাম জয়নাল, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি ফেরদৌস আহমদ সাকার, সংগঠনের শুভাকাক্সক্ষী শাহেদ আহমদ রাসেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শুভাকাক্সক্ষী খালেদ আহমদ, সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সদস্য সচিব হাবিবুর রহমান, দরগাবাহারপুর জামেয়া দারুল আজহার মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল, বিশিষ্ট সাংবাদিক আবদুল ওয়াহিদ চৌধুরী।
আরোও বক্তব্য রাখেন হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সহ সভাপতি মুজিবুর রহমান, আইনুল হক, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, প্রচার সম্পাদক খালেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন স্টুডিও ফোকাসের সদস্য মেহেদী হাসান।
অনুষ্ঠানে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে একজন নার্সিং শিক্ষার্থীর পড়াশোনার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করা হয় এবং পূর্ব নির্ধারিত দরগাবাহারপুর মাদ্রাসার শিক্ষার্থীর চলতি বছরের অর্থ প্রতিষ্ঠান পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালালের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের