editor

প্রকাশিত: 4:29 PM, April 5, 2021

সিলেটে দুই দিনে দুই দফা বাড়লো পেঁয়াজের দাম

সিলেটে দুই দিনে দুই দফা বাড়লো পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) সিলেটে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। সিলেটের বাজারগুলোতে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৪-৫ টাকা। এর মাধ্যমে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল প্রায় ১০ টাকা।গতকাল রোববার সিলেটে খুচরো ব্যবসায়ীরা এলসি (ইন্ডিয়ান) পেঁয়াজ ২৮-২৯ টাকা কেজি বিক্রি করলেও আজ তারা ৩৩-৩৪ টাকা কেজি বিক্রি করছেন। এর আগের দিন (শনিবার) ২৫-২৬ টাকা বিক্রি করা হয়েছে প্রতি কেজি পেঁয়াজ।করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৫ মার্চ) থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দেন।লকডাউনের এই সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার দুপুর থেকে সিলেটের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি পরিমাণে কেনেন ক্রেতারা।ক্রেতারা বাড়তি পণ্য কেনার কারণে সন্ধ্যার পরপরই কোনো কোনো খুচরা দোকানে পেঁয়াজ শেষ হয়ে যায়। আর রোববার সকাল হতেই পেঁয়াজের দাম বাড়িয়ে দেন পাইকাররা। ফলে খুচরা বিক্রেতারাও কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করেন।অবশ্য এতেই পেঁয়াজের দাম বৃদ্ধি থেমে থাকেনি। রোববারের মতো সোমবার সকালেও পাইকারি বাজারে গিয়ে খুচরা ব্যবসায়ীরা দেখেন পেঁয়াজের দাম কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে। ফলে পেঁয়াজের দাম আরও এক দফা বাড়িয়েছেন খুচরা ব্যবসায়ীরা।নগরীর কালিঘাটের ব্যবসায়ীরা জানান, গতকাল রোববার সিলেটে খুচরো ব্যবসায়ীরা এলসি (ইন্ডিয়ান) পেঁয়াজ ২৮-২৯ টাকা কেজি বিক্রি করলেও আজ ৩৩-৩৪ টাকা কেজি বিক্রি রতে হচ্ছে। এর আগের দিন (শনিবার) ২৫-২৬ টাকা বিক্রি করা হয়েছে প্রতি কেজি পেঁয়াজ। তবে বাড়েনি দেশি পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ ২৪-২৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।পেঁয়াজের এই দাম বাড়ার বিষয়ে কালিঘাটের ব্যবসায়ী নিলাঞ্জন দাস টুকু সিলেটভিউ-কে জানান ‘লকডাউনের খবরে রোববার পেঁয়াজের দাম বেড়ে যায়। আজ আবার দাম বাড়বে ধারণাই করতে পারিনি। সকালে বাজারে গিয়ে দেখি গতকালের মতো আজও পেঁয়াজের দাম কেজিতে ৪-৫ টাকা বেড়েছে।’পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘দুই দিনে মানুষ যে হারে পেঁয়াজ কিনেছেন, তাতে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে দাম বেড়ে গেছে। তবে আমাদের ধারণা- এই দাম থাকবে না। কিছুদিনের মধ্যেই দাম কমে যাবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়