editor
প্রকাশিত: 6:36 PM, April 1, 2021
অনলাইন ডেস্ক
নন্দীগ্রামের বয়ালের বুথে বিজেপি ৮০ শতাংশ জাল ভোট দিয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দোপাধ্যায়। এ নিয়ে তিনি রাজ্যপাল ধনখড়ের কাছে লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি আদালতে যাওয়ারও হুশিয়ারি দিয়েছেন তিনি।পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দোপাধ্যায় ও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নন্দীগ্রামের বয়ালে সকাল থেকেই জাল ভোটের অভিযোগ উঠে। এই খবরে দুপুরে সেখানে হুইল চেয়ারে চেপে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বুথের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। তৃণমূলের দাবি, বিজেপির লোকজন বুথে এজেন্টদের বসতে দেয়নি; তাদেরকে বের করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দাবাজার পত্রিকা জানায়, মমতাকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এতে উত্তেজিত হয়ে যান তৃণমূল সমর্থকরাও। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরস্পরকে লক্ষ্য করে শুরু হয় এলোপাথাড়ি ইটবৃষ্টিও। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে রাজ্য পুলিশ এবং র্যাফ। দুই শিবিরকে আলাদা করে দেয় তারা। কিন্তু বুথের বাইরের পরিস্থিতি শান্ত না হওয়ায়, বুথের ভিতরই আটকে পড়েন মমতা। বিকল্প রাস্তায় মমতাকে বের করে আনতে ব্যর্থ হয় প্রশাসন। পরে বাধ্য হয়ে পুলিশের পক্ষ থেকে মানবশৃঙ্খল গড়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হয়।ওই সময় বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জানান, খেলা যা হওয়ার হয়ে গেছে। ওই বুথে ৭০ শতাংশ ভোটই হয়ে গেছে। এখন গিয়ে আর কিছু করার নেই মমতার। এর পরেই বুথে বসেই সংবাদমাধ্যমে মমতা অভিযোগ করেন, বয়ালের ওই বুথে ৮শতাংশ ভোট হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উসকানিতে বহিরাগতদের এনে অশান্তির চেষ্টা চলছে। মমতা বলেন, ‘বিহার ও উত্তরপ্রদেশের গুন্ডারা এসে ঝামেলা পাকাচ্ছে। যারা ঝামেলা করছে, একজনও বাংলা জানে না। সব হিন্দি বলছে।’মমতা বলেন, ‘আদালতে যাব আমরা। কোনো ব্যবস্থা নেয়নি। ভোট দিতে দেওয়া হয়নি। ৬৩টা অভিযোগ পেয়েছি।’সেখানে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে পরিস্থিতি জানান তিনি। কিন্তু মমতার অভিযোগ উড়িয়ে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অবাঞ্ছিত কেউ যাতে বুথে না ঢোকেন, তার জন্যই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তাতে অসুবিধা কোথায়! হেরে যাবেন বুঝে উত্তেজনা সৃষ্টি করছেন মমতা। নির্বাচন কমিশনকে ভরসা করা উচিত। সুষ্ঠুভাবে ভোট করানোই ওদের দায়িত্ব। আর ৮০ শতাশ জাল ভোট চাইলে ওর দলও করতে পারবে না। নিজেরা জাল ভোট করতে পারছেন না বলেই এ সব বলছেন।’ওই বুথে দীর্ঘক্ষণ আটকে থাকে মমতা। পরে দুপুর সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় সেখান থেকে বের হন মমতা।
অনলাইন ডেস্ক (রিপা-৩৯)
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার প্রবেশদ্বার ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এক গুরুত্বপূর্ণ জনপদ। দীর্ঘদিন
স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য