editor
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
সৌদি কিংস কাপের শেষ ষোলোয় ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। লিগে দুর্দান্ত ফর্মে থাকা দলটিকে নিয়ে আশা ছিল অনেক। কিন্তু সব হিসাব উল্টে দিয়ে ১০ জন নিয়ে লড়াই করে শেষ আটে জায়গা করে নিয়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। রোববার অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আল নাসর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধারালো ছিল বেনজেমার দল। ১৫তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় আল ইত্তিহাদ। মুসা দিয়াবির নিখুঁত ক্রসে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা বেনজেমা।
প্রথমার্ধের ৩০তম মিনিটে রোনালদোর ক্রস থেকে ডিফেন্ডারের গায়ে লেগে বল পেয়ে জোরালো শটে সমতায় ফেরান অ্যাঞ্জেলো। কিন্তু যোগ করা সময়ে হুসেম আওয়ারের নিখুঁত শটে আবারও এগিয়ে যায় আল ইত্তিহাদ, যা শেষ পর্যন্ত নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।
বিরতির পর ম্যাচে ফিরে আসার চেষ্টায় আরও আক্রমণাত্মক হয় আল নাসর। ৪৯তম মিনিটে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল ইত্তিহাদের ডিফেন্ডার আহমেদ আল জুলাইদানকে। মোহাম্মদ সিমাকানের মাথায় বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ফলে ১০ জন নিয়ে বাকি সময়টা লড়তে হয় বেনজেমাদের।
সংখ্যাগত ঘাটতি থাকা সত্ত্বেও দারুণ রক্ষণাত্মক খেলায় ম্যাচের বাকি সময়টা টিকিয়ে রাখে আল ইত্তিহাদ। রোনালদো কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হার মানে আল নাসর, বিদায় নেয় প্রতিযোগিতা থেকে।
গত গ্রীষ্মের দলবদলে ইনিগো মার্তিনেস, কিংসলে কোমান ও জোয়াও ফেলিক্সের মতো তারকাদের দলে টেনে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছিল আল নাসর। সৌদি সুপার কাপে হারের পর এই মৌসুমে তারা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু বেনজেমার ইত্তিহাদই থামিয়ে দিল তাদের দুর্দান্ত জয়যাত্রা।
অথচ আগস্টের শেষ সপ্তাহ থেকে টানা ১০ ম্যাচ জিতেছিল রোনালদোরা। এর মধ্যে ছিল ছয়টি লিগ জয়, তিনটি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ম্যাচ এবং একটি কিংস কাপ জয়।
এই মৌসুমে ইতিমধ্যে দুটি ট্রফি হাতছাড়া হলো রোনালদোর। সৌদি সুপার কাপ ও কিংস কাপে ব্যর্থতার পরও এখনো সুযোগ বাকি আছে আল নাসরের সামনে। সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগ টু প্রতিযোগিতাতে তারা এখনো টিকে আছে।
5 বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন
1 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়
8 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ
6 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,
6 স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম
3 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত
8 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী
2 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট