admin

প্রকাশিত: 1:40 AM, April 20, 2021

১৪ পয়েন্টে বাঁশের ব্যারিকেড

১৪ পয়েন্টে বাঁশের ব্যারিকেড

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ১৪টি পয়েন্টে বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। খুব জরুরি প্রয়োজন ও মুভমেন্ট পাস ছাড়া পুলিশ এসব ব্যারিকেড ভেঙে লোকজনকে চলাচল করতে দিচ্ছে না। ফিরিয়ে দিচ্ছে যানবাহনও। এতে করে কিছুটা ভোগান্তি বেড়েছে সিলেটে। তবে শহরে লোক সমাগম কমাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের এই কড়াকড়ি কার্যকর ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও সিলেট করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। কোনোভাবেই সিলেটে করোনার লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। একদিন পরিস্থিতি ভালো হলে অন্যদিনের পরিসংখ্যান আতঙ্কিত করে তোলে সবাইকে।
এ কারণে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে- সিলেটে লকডাউন আরো কঠোরভাবে কার্যকর করা। কিন্তু সিলেটে লকডাউনের ৬ষ্ঠ দিনে এসে নগরীতে অনেক বেশি মানুষের চলাচল বেড়েছে। এমনকি ব্যক্তিগত যানবাহন ও ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশার চলাচল বেড়েছে। এ ছাড়া নগরীর কাঁচাবাজার ও পাইকারি আড়তে করোনা প্রতিরোধে কোনো নিয়মই পালন করা হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা হচ্ছে না। এতে করোনা নিয়ে নতুন করে উৎকণ্ঠা বেড়েই চলেছে সিলেটে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে- সিলেটে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৩ জন। গতকাল সকাল ১০টার পূর্ব পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ৩ জন মারা যান। যারা মারা গেছেন সবাই সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনায় গতকাল পর্যন্ত ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন। নতুন করে সিলেটে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। যার মধ্যে ৮৯ জনই সিলেটের। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১৪ জন, হবিগঞ্জের ৩ জন, ওসমানী মেডিকেলে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়। সিলেটের হাসপাতালে ঠাঁই হচ্ছে না রোগীর। ইতিমধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা রোগী ছাড়া অন্য কোনো শ্বাসকষ্টের রোগীকে ভর্তি করা হচ্ছে না। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৮ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩০০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৩ জন। করোনাভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে সিলেটে লকডাউন মানা জরুরি হয়ে পড়ছে। এ কারণে সিলেটের রাজপথে আরো কড়াকড়ি ভূমিকায় অবতীর্ণ হয়েছে পুলিশ। গতকাল লকডাউন পালনে রাস্তায় বাঁশের ব্যারিকেডও বসায়। সিলেটের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই ব্যারিকেড বসানো হয়। এর মধ্যে ৮টি ব্যারিকেড ছিল নগরে এবং বাকি ৬টি ছিল নগরের বাইরে। লকডাউনের প্রথমদিন থেকে সিলেট নগরের ৬ প্রবেশমুখে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বসানো হয়। এই ব্যারিকেড থাকার কারণে মূলত গ্রাম কিংবা অন্যান্য গ্রামীণ শহর থেকে কার্যত বিচ্ছিন্ন রয়েছে সিলেট নগরী। এতে করে সিলেট নগরের সঙ্গে হালকা যানবাহনেরও সংযোগ স্থাপিত হচ্ছে না। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি জ্যোতির্ময় সরকার সাংবাদিকদের জানিয়েছেন, ‘পুলিশ সরকারি নির্দেশনা প্রতিপালনে কাজ করছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে বুধবার থেকে লকডাউন শুরু হয়েছে। কিন্তু লকডাউনের শুরু থেকেই দেখা গেছে অনেকেই বিভিন্ন অজুহাতে বাসাবাড়ি থেকে বের হচ্ছেন। তাই লকডাউন কার্যকর করতে সিলেটের সড়কের ১৪টি পয়েন্টে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এতে কেউ চাইলেই হুট করে গাড়ি নিয়ে যেতে পারবেন না।’ যে ১৪ পয়েন্টে বাঁশের বেড়া দিয়ে কার্যকর লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে সেই সড়কগুলো হচ্ছে- আম্বরখানা, বন্দরবাজার, টিলাগড়, মদিনা মার্কেট, হুমায়ুন রশিদ চত্বর, অতিরবাড়ি, শ্রীরামপুর বাইপাস, পারাইর চক, বটেশ্বর, এয়ারপোর্ট রোড, রিকাবীবাজার, লামাবাজার, জিন্দাবাজার ও কাজীর বাজার সেতুর দক্ষিণ পার্শ্ব। এ ছাড়া নগরের আম্বরখানা, মদীনা মার্কেট, রিকাবীবাজার ও লামাবাজার এলাকায়ও সড়কের একদিকে বাঁশ দিয়ে আটকানো সড়ক। এসব স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়