editor

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

1

করোনার কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। সবাইকে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে এ ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

7

বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক রোববার বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে।

4

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটি নভেম্বরের শুরুতে একটি গাইডলাইন তৈরি করবে তার ভিত্তিতে ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ফলাফল তৈরির কাজ শুরু করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে কমিটি গঠন করার কথা থাকলেও এখনো হয়নি। এ সংক্রান্ত ফাইল তোলা হলেও মন্ত্রীর দফতরে তা আটকে রয়েছে বলে জানা গেছে। এ কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে শিক্ষামন্ত্রীর দফতর থেকে জানা গেছে।

2

জানা গেছে, চলতি সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্যের এ কমিটির সদস্যরা অটোপাস শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের এ কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন।

2

তাদের পরামর্শে বিভাগ পরিবর্তনকারীদের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে। বিভাগ পরিবর্তনজনিত (যারা বিজ্ঞান থেকে মানবিক বা অন্য বিভাগ পরিবর্তন করেছেন) কারণে যে সমস্যাটি হতে পারে তা ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি কাজ করবে।

করোনা মহামারির কারণে সম্প্রতি বাতিল করা হয় এ বছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিসিকের ২৫নং ওয়ার্ডের আলোচনায় কাউন্সিলর প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল

সিসিকের ২৫নং ওয়ার্ডের আলোচনায় কাউন্সিলর প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল

2 সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ডের আলোচনার শীর্ষে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী কামাল

সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

2 সুনামগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল

5 ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে

সিলেটে ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে ইফতার মাহফিল

সিলেটে ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে ইফতার মাহফিল

7 মানবসেবামূলক সংগঠন ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে যুক্তরাজ্য ও বাংলাদেশের বন্ধুদের সমন্বয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5

সাধারণ মানুষের পাশে থাকাই বিএনপির লক্ষ্য: মিফতাহ্ সিদ্দিকী

সাধারণ মানুষের পাশে থাকাই বিএনপির লক্ষ্য: মিফতাহ্ সিদ্দিকী

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের

ব্লাড ডোনার সোসাইটির সিলেটের উদ্যোগে ২৫০ মানুষের মধ্যে ইফতার বিতরণ

ব্লাড ডোনার সোসাইটির সিলেটের উদ্যোগে ২৫০ মানুষের মধ্যে ইফতার বিতরণ

8 সিলেটে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে ২৫০ জন রোজাদার ও অসহায় মানুষের মধ্যে

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

5 দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি

1
2